রুমিন ফারহানার প্রচারণা করায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

Date:

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে ছয় নেতাকে বহিষ্কারের একদিনের মাথায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার রাতে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। নির্দেশনা অমান্য করে দলীয় জোট প্রার্থীর বিপক্ষে গিয়ে নির্বাচনী প্রচারণায় যুক্ত থেকেছেন। এ কারণে সতর্ক করার অংশ হিসেবে কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তবে সংশ্লিষ্ট নেতারা দলীয় শৃঙ্খলায় ফিরে এলে কমিটি পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হবে।’

এর আগে মঙ্গলবার রুমিন ফারহানার নির্বাচনী প্রচারে যুক্ত থাকার অভিযোগে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করে উপজেলা বিএনপি।

Popular

More like this
Related

প্রগতি বর্মণের ইশতেহারে গুরুত্ব পেয়েছে নারীর অধিকার ও কৃষি সংস্কার

নির্বাচনী মাঠজুড়ে যখন বড় দলগুলোর ব্যানার-ফেস্টুন, মাইকিং আর বিশাল...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা মারা গেছে

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি...

কারাবন্দি সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন ঠাকুরগাঁও-১ আসনের...

গণমাধ্যমের কাছে সরকার দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে: প্রেস সচিব

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে...