এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে ৩ বছরের শিশু

Date:

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে তিন বছর বয়সী এক শিশু।

পুলিশ জানায়, আজ বিকেলে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আটকে পড়া শিশুটির নাম মিসবাহ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি।’

তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।’

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও দেখা যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়ার শিশু সাজিদকে মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয় প্রায় ৩২ ঘণ্টা পর।

Popular

More like this
Related

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল চট্টগ্রাম বন্দর

শ্রমিক ও কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পুরোপুরি অচল হয়ে পড়েছে...

কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

দুই হালি ডিমের দাম কতো হতে পারে? ভাবছেন বর্তমানে...

জাতীয় গণমাধ্যম কমিশন: রাষ্ট্রীয় হস্তক্ষেপের ঝুঁকি দেখছে আর্টিকেল ১৯

অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ সময়ে জাতীয় গণমাধ্যম কমিশন ও...

নটরডেম কলেজে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে ছাত্র ও শিক্ষকদের সচেতনতা বাড়াতে ৩...