হাসপাতালের ওয়াশরুমে গোপন ক্যামেরা: ইন্টার্ন চিকিৎসক ৫ দিনের রিমান্ডে

Date:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে গ্রেপ্তার ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব আজ মঙ্গলবার এ আদেশ দেন।

এর আগে সোমবার রাতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন।

আদালতের পরিদর্শক সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাকারিয়া হোসেন অভিযুক্তকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন ডেইলি স্টারকে বলেন, নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ইমনকে শনাক্ত করেন। এ সময় ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে একপর্যায়ে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে হেফাজতে নেয়।

Popular

More like this
Related

আন্দোলনের চতুর্থ দিন, ২৪ ঘণ্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার...

র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করে 'স্পেশাল ইন্টারভেনশন...

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক...

বরিশালে যাচ্ছেন তারেক রহমান, বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায়...