প্রথম আলো কার্যালয়ে হামলা: তদন্ত প্রতিবেদন দাখিলে সময় ৫ মার্চ পর্যন্ত

Date:

ঢাকার প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এ আদেশ দেন। 

আদালতের একজন কর্মচারী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ২২ ডিসেম্বর আদালত তদন্ত সংস্থাকে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার কারওয়ান বাজার এলাকায় প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে প্রথম আলো কর্তৃপক্ষ।

মামলায় দমামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬ (১), বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ও সাইবার নিরাপত্তা অধ্যাদেশের ২৬ (১) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার বিবরণে বলা হয়, লুট হওয়া সম্পদের মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। আর ভাঙচুর ও অগ্নিসংযোগে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩২ কোটি টাকা।

আদালতের নথি অনুযায়ী, গত বছরের ২৬ ডিসেম্বর পর্যন্ত এ মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

Popular

More like this
Related

আগামীতে হয়তো শুনতে হবে জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

শিক্ষাব্যবস্থা পর্যালোচনা: অবকাঠামো বাড়লেও শিখনফল অর্জিত হয়নি

গত দুই দশকে স্কুলশিক্ষার অবকাঠামো ও পরিসংখ্যানিক সম্প্রসারণ দ্রুত...

ফরিদপুরে দুর্বৃত্তের হামলায় জামায়াত নেতা জখম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নুর আলম মুন্সী (৪০) নামে এক...

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সহিংসতাও বাড়ছে: আসক

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সারা দেশে...