বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ রোববার সকাল ১০টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনের বলরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এই বৈঠকে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত) উপস্থিত রয়েছেন। 

এ ছাড়া ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়েছেন।

কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত আছেন।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ এবং নির্বাচনের স্বচ্ছতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি নানা জরুরি বিষয়ে কূটনীতিকদের অবহিত করতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন ভবনে ফিরে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

Popular

More like this
Related

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: তৌহিদ হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে...

এবার বাঁক পরিবর্তনের নির্বাচন: জামায়াত আমির  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঁক পরিবর্তনের নির্বাচন বলে আখ্যা...

লিমনকে গুলি: জড়িত র‍্যাব সদস্যদের নাম-ঠিকানা চেয়েছে হাইকোর্ট

ঝালকাঠিতে কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করার ঘটনায়...

জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায়: চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল...