মাতৃভাষা চর্চা ও প্রসারে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’

Date:

মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের ঢাকা পর্ব।

আজ শনিবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল ও কলেজে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।

অলিম্পিয়াডে শিক্ষার্থীদের ভাষাজ্ঞান, বিশ্লেষণ ক্ষমতা ও গবেষণামুখী চিন্তাভাবনা যাচাই করা হয়। লিখিত পরীক্ষায় মারমা, চাকমা ও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা নিয়ে প্রশ্ন দেওয়া হয়। পাশাপাশি ছিল প্রশ্নোত্তর ও কুইজ প্রতিযোগিতার আয়োজন।

লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এ বছর ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কুমিল্লা অঞ্চলসহ মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

প্রতিটি অঞ্চল থেকে ‘ক’ ক্যাটাগরিতে ১০ জন করে মোট ১০০ জন এবং ‘খ’ ক্যাটাগরিতে ১০ জন করে মোট ১০০ জন চূড়ান্ত পর্বে অংশ নেবে। যা ফেব্রুয়ারির সুবিধাজনক সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত পর্বে ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরি থেকে প্রথম স্থান অধিকারী ২ জন এ বছর অনুষ্ঠেয় আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।

Popular

More like this
Related

অন্যের জামিননামা দেখিয়ে হত্যা মামলার আসামির পলায়ন: ৬ কারারক্ষী ও ডেপুটি জেলার বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে এক আসামির জামিননামা ব্যবহার করে...

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...

৭ আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক চায় না জামায়াত, আবেদন প্রত্যাখ্যান ইসির

প্রতীক বরাদ্দের তিন দিন পর সাতটি আসনের ব্যালট পেপারে...

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি চুক্তি

অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ প্রান্তে এসে দ্রুতগতিতে দীর্ঘমেয়াদি নানা...