অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎকেন্দ্র ছাড়লেন ৯ ভারতীয় কর্মকর্তা

Date:

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নয়জন ভারতীয় কর্মকর্তা কোনো ধরনের আনুষ্ঠানিক অনুমোদন বা নোটিশ ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন।

রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম আজ শনিবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভারতীয় আটজন প্রকৌশলী ও একজন অর্থ কর্মকর্তা আজ কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ না দিয়েই বিদ্যুৎকেন্দ্র ত্যাগ করেছেন। সকালে নিজ নিজ কর্মস্থলে তাদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি।’

আনোয়ারুল আজিম আরও বলেন, ‘তাদের হঠাৎ চলে যাওয়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। আমাদের স্থানীয় প্রকৌশলীরা সম্পূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত। তারা স্বতন্ত্রভাবে কেন্দ্র পরিচালনা করতে সক্ষম। আমরা এই মুহূর্তে কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার আশঙ্কাও করছি না।’

বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মকর্তাদের এই হঠাৎ প্রস্থানের কারণ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে। এটি ভারতের মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন এবং বাংলাদেশের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি যৌথ উদ্যোগ।

Popular

More like this
Related

৭ আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক চায় না জামায়াত, আবেদন প্রত্যাখ্যান ইসির

প্রতীক বরাদ্দের তিন দিন পর সাতটি আসনের ব্যালট পেপারে...

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি চুক্তি

অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ প্রান্তে এসে দ্রুতগতিতে দীর্ঘমেয়াদি নানা...

চাকরি কিংবা ব্যবসা—সবই হবে যোগ্যতার ভিত্তিতে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মানুষের জন্য চাকরি...

মাথা ঠান্ডা রাখেন, জুলাই শহীদ-যোদ্ধাদের একটু সম্মান করুন: জামায়াত আমির

একটি দলের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...