ফরিদপুরে অস্ত্র তৈরির ওয়ার্কশপে যৌথ বাহিনীর অভিযান, মিস্ত্রি গ্রেপ্তার

Date:

ফরিদপুরের মধুখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি ওয়ার্কশপের সন্ধান পেয়ে যৌথ অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে যৌথ অভিযানে অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম বাদল সরকার (৫২)। তিনি ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

বাদল সরকারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হাতুড়ি, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ ছিল। বাদল সরকার তার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিত অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন। অভিযানের পর তাকে উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামসহ মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। ওই মামলায় বাদল সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

Popular

More like this
Related

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...

৭ আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক চায় না জামায়াত, আবেদন প্রত্যাখ্যান ইসির

প্রতীক বরাদ্দের তিন দিন পর সাতটি আসনের ব্যালট পেপারে...

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি চুক্তি

অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ প্রান্তে এসে দ্রুতগতিতে দীর্ঘমেয়াদি নানা...

চাকরি কিংবা ব্যবসা—সবই হবে যোগ্যতার ভিত্তিতে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মানুষের জন্য চাকরি...