নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

Date:

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোরে মিরপুরের একটি বাসা থেকে পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শারমিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী পবিত্র কুমার বড়ুয়া। ওই স্কুলেই নির্যাতনের ঘটনাটি ঘটে।

‘মামলায় নাম থাকা শারমিন জাহানকে গ্রেপ্তারে পল্টন থানা পুলিশের আরেকটি দল অভিযান চালাচ্ছে,’ আরও বলেন তিনি।

এর আগে, নয়পল্টনের ওই স্কুলের ভেতরে এক শিশুকে মারধর ও ভয়ভীতি দেখানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুটিকে নিয়ে একটি অফিসকক্ষে প্রবেশ করেন এক নারী। তিনি প্রথমে শিশুটিকে চড় মারেন। এরপর সেখানে থাকা এক পুরুষকে শিশুটির গলা ও মুখ চেপে ধরতে দেখা যায়। আতঙ্কিত শিশুটি তখন কাঁদছিল এবং ওই নারী তার হাত চেপে রেখেছিল।

পরে রাজধানীর পল্টন থানায় শিশু নির্যাতন আইনে মামলা করেন শিশুটির মা।

Popular

More like this
Related

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর, ২ প্রার্থীকে জরিমানা

নারায়ণগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার ও গণসংযোগে গাড়িবহর ব্যবহার করায় দুই...

৭ আসনের ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক চায় না জামায়াত, আবেদন প্রত্যাখ্যান ইসির

প্রতীক বরাদ্দের তিন দিন পর সাতটি আসনের ব্যালট পেপারে...

অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে দীর্ঘমেয়াদি চুক্তি

অন্তর্বর্তী সরকার মেয়াদের শেষ প্রান্তে এসে দ্রুতগতিতে দীর্ঘমেয়াদি নানা...

চাকরি কিংবা ব্যবসা—সবই হবে যোগ্যতার ভিত্তিতে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়ার মানুষের জন্য চাকরি...