‘একটি শক্তি বিদেশি গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে’

Date:

একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ভারতের পক্ষের শক্তি ছিল, তারা ভারতে পালিয়ে গেছে। আরেকটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। আমরা বাংলাদেশের শক্তি, বাংলাদেশের মানুষের পক্ষে থাকা শক্তি। আমাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ।’

কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের তিনবারের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ এবারও বিএনপির মনোনীত প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ছরওয়ার আলম কুতুবী।

পথসভায় বক্তব্য দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা দেশের মালিকানা পুনরুদ্ধার করেছি এবং গণতন্ত্রকে বন্দিত্ব থেকে মুক্ত করেছি। এখন সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে, যাতে সবাই মনে করে এই রাষ্ট্রের মালিক তারা। সেজন্য আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের প্রত্যেককে স্বাধীন ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।’

পথসভা শেষে তিনি চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর, কাকারা ও জিদ্দাবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

Popular

More like this
Related

রুমিন ফারহানার প্রচারণা করায় শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় যুক্ত...

ঢাকায় জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পূর্বঘোষিত ৩১ জানুয়ারির মহিলা সমাবেশ স্থগিত...

নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে: রেজাউল করিম

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তুলে ইসলামি মূল্যবোধ ক্ষুণ্ন করা...

এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না: নাহিদ ইসলাম

'এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না'...