ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মিরপুরে নির্বাচনী সমাবেশের মাধ্যমে দলের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সমাবেশটি শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি জামায়াত আমির শফিকুর রহমান। এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা অনুষ্ঠানে উপস্থিত আছেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুথ্থানে শহীদ আব্দুল হান্নানের সন্তান সাঈফ খান বক্তব্য দেন।