জুলাই অভ্যুত্থানে ৩,৬১৯টি অস্ত্র লুট, উদ্ধার ৬২.৪ শতাংশ: সেনাপ্রধান

Date:

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের বিভিন্ন থানা থেকে মোট ৩ হাজার ৬১৯টি অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

লুট হওয়া এসব অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত ২ হাজার ২৫৯টি বা ৬২ দশমিক ৪ শতাংশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান আরও বলেন, ‘একই সময়ে মোট ৪ লাখ ৫৬ হাজার ৪১৮ রাউন্ড গুলি লুট হয়। যার মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার ১০০ রাউন্ড বা ৫২ শতাংশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনের সময় জনমনে স্বস্তি নিশ্চিত করতে বাহিনীগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে, যা সামনের দিনগুলোতে কার্যকর করা গেলে একটি শান্তিপূর্ণ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুহাম্মদ ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা এতে উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জে জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকের সরকারি...

ঝিনাইগাতীর ইউএনও ও ওসিকে প্রত্যাহার: ইসি সচিব

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সংঘর্ষে জামায়াতে ইসলামীর...

শেরপুরে ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষ

শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বসাকে কেন্দ্র...

তিস্তা সেচ প্রকল্প: খাল ধসে অনিশ্চিত ১০ হাজার হেক্টর বোরো আবাদ

নীলফামারী ও দিনাজপুর জেলার তিস্তা সেচ প্রকল্পের আওতাধীন প্রায়...