শুক্র-শনিবার উত্তরবঙ্গের ৮ জেলা সফর করবেন জামায়াত আমির

Date:

নির্বাচনী প্রচারণা শুরুর দ্বিতীয় ও তৃতীয় দিনে উত্তরবঙ্গের আটটি জেলা সফর করবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ কথা জানান।

তবে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও দুপুরে জনসভার ভেতর দিয়ে জামায়াত আমিরের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হবে।

জুবায়ের বলেন, এদিনই বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীরা প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। কেন্দ্র থেকে তাদের প্রচার কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, শুক্রবার ঢাকা থেকে পঞ্চগড় গিয়ে সকাল ১১টায় জনসভা করবেন জামায়াত আমির। সেখান থেকে দিনাজপুরে জনসভা করে ঠাকুরগাঁয়ে আসবেন। সন্ধ্যায় রংপুরে জনসভা করে রাতে সেখানেই অবস্থান করবেন।

জুবায়ের বলেন, ‘চারটি জেলা শহরেই বড় আকারের জনসভা হবে। পথে যেসব আসন বা গুরুত্বপূর্ণ বাজার অথবা শহরগুলো পড়ে সেখানে কথা বলবেন জামায়াত আমির, জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।’

পরদিন শনিবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন জামায়াত আমির। পরে গাইবান্ধার পলাশবাড়ীতে এসে ১০টার জনসভায় বক্তব্য দেবেন। সেখান থেকে ১২টায় বগুড়া শহরে ও পরে বগুড়ার শেরপুর উপজেলায় আরেকটি জনসভা করবেন। এরপর সিরাজগঞ্জ শহরে ও উল্লাপাড়ায় জনসভা করে সন্ধ্যায় তিনি পাবনায় পৌঁছাবেন। ঢাকায় ফিরে রোববার ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ সংসদীয় আসনে জনসভা করবেন।

Popular

More like this
Related

ঢাকা-৪: প্রার্থীই যখন ভুক্তভোগী

ঘড়ির কাটায় তখন দুপুর ১টা। ঢাকা-৪ আসনের আওতাধীন মুরাদপুরের...

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে পারস্পরিক সম্পর্ক গভীর করবে বাংলাদেশ

সেনাবাহিনী পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত...

নির্বাচনে নিরপেক্ষ ও নাগরিকবান্ধব আচরণের নির্দেশ সেনাপ্রধানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মোতায়েনরত সেনাসদস্যদের...

বড় ব্যবসায়ীদের প্রণোদনা সহজ, কৃষকদের ক্ষেত্রে নানা বাধা: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...