সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১৯৮১, প্রতীক বরাদ্দ চলছে

Date:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে মোট এক হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন। 

এর মধ্যে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী এক হাজার ৭৩২ জন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ২৪৯ জন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

ইসির তফসিল অনুযায়ী, প্রতীক বরাদ্দের তারিখ আজ ২১ জানুয়ারি, বুধবার। আগামীকাল ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। 

এরইমধ্যে সকাল ১০টায় ইসিতে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়সহ সারা দেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দের কার্যক্রম চলছে।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

Popular

More like this
Related

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে...

আশুলিয়ায় পারিবারিক বিরোধে আগুন, ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধ

সাভারের আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে একটি বাসায় আগুন লাগানোর...

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। নির্বাচনের...

সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের একটি মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরকে...