বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

Date:

বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ও অন্যান্য মিশনে দায়িত্বরত কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। 

ভারত সরকারের একাধিক কর্মকর্তার বরাতে পিটিআই গতকাল মঙ্গলবার এমনটি জানিয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এমন পদক্ষেপ নিল ভারত সরকার।

ভারতীয় কর্মকর্তারা বলেন, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় হাইকমিশন ও অন্যান্য মিশনে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের ভারতে ফিরতে পরামর্শ দেওয়া হয়েছে।

তবে ভারতীয় কূটনীতিকরা জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন ও অন্যান্য মিশন ‘পূর্ণ সক্ষমতার’ সঙ্গে কাজ চালিয়ে যাবে।

Popular

More like this
Related

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে...

আশুলিয়ায় পারিবারিক বিরোধে আগুন, ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধ

সাভারের আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে একটি বাসায় আগুন লাগানোর...

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। নির্বাচনের...

সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের একটি মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরকে...