ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

Date:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।

আজ বুধবার বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ পান তিনি।  

তাসনিম জারা জানান, গত কয়েক দিনে তিনি ঢাকা-৯ আসনের খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা এলাকার বিভিন্ন স্থানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন।

এসব সাক্ষাতে ভোটাররা বারবার তার কাছে জানতে চেয়েছেন, নির্বাচনের মার্কা কী? কোন মার্কায় তারা ব্যালট পেপারে তাকে দেখতে পারেন, যদি সমর্থন করতে চান। প্রতীক বরাদ্দ পাওয়ার ফলে এখন সেই প্রশ্নের পরিষ্কার উত্তর মিলেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। এই প্রচারণার মূল ভিত্তি হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি।

এ ছাড়া ঢাকা-৯ আসনের ভোটারদের কাছে তিনি দোয়া ও শুভকামনার জন্য অনুরোধ করেন।

Popular

More like this
Related

ভারতের পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানানো হবে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদায় জিয়াকে...

আশুলিয়ায় পারিবারিক বিরোধে আগুন, ছাত্রদল নেতাসহ ৪ জন দগ্ধ

সাভারের আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে একটি বাসায় আগুন লাগানোর...

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত

বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না। নির্বাচনের...

সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের একটি মামলায় কারাবন্দি সাংবাদিক আনিস আলমগীরকে...