টবি ক্যাডম্যান পদত্যাগ করেননি, তার মেয়াদ শেষ: চিফ প্রসিকিউটর

Date:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের ‘পদত্যাগ বিতর্ক’ নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের চুক্তির মেয়াদ গত বছরের ১৯ নভেম্বর শেষ হয়েছে এবং চুক্তি আর নবায়ন করা হয়নি। ফলে পদত্যাগ বা সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না।

আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল।

সরকার চুক্তির মেয়াদ বাড়াবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন টবি ক্যাডম্যান। তবে এই সরকারের মেয়াদ শেষ দিকে, তাই মন্ত্রণালয় চুক্তিটি নবায়ন করেনি।

 

Popular

More like this
Related

লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই আছে: ইসি সচিব 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও...

পুঠিয়ায় পুলিশ সদস্যকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো বিক্ষুব্ধ জনতা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক পুলিশ সদস্যকে কান ধরে দাঁড়...

হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী 

কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী...

ক্লাস চলাকালে নির্বাচনী সমাবেশ, শব্দদূষণে জামালপুরে ২ স্কুলে ক্লাস বন্ধ

জামালপুরের বকশীগঞ্জে ক্লাস চলাকালে স্কুলমাঠে নির্বাচনী সমাবেশ করেছে ইসলামী...