সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মরদেহ উদ্ধার

Date:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খালে ওই ড্রামটি ভাসছিল বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

পুলিশ জানায়, নিহত মো. আলী (৩২) ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।

মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।

ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার খালে ড্রামটিকে ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে এর ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।’

ওসি জানান, নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি ছিল এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

Popular

More like this
Related

শ্রিংলার মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাতদুষ্ট, শিষ্টাচারের লঙ্ঘন: জামায়াত

বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার ও বর্তমান আইনপ্রণেতা হর্ষ...

দিল্লির সমাবেশে হাসিনার উসকানিমূলক বক্তব্যে ঢাকার ‘বিস্ময় ও গভীর উদ্বেগ’ প্রকাশ

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত ও ক্ষমতাচ্যুত...

ধর্ম দিয়ে বিভেদ সৃষ্টি করা একধরনের সুবিধাবাদ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ম, গোত্র...

খসড়ায় গুরুত্বপূর্ণ সংশোধনের আহ্বান তথ্য অধিকার ফোরামের

উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্প্রতি অনুমোদিত তথ্য অধিকার অধ্যাদেশ, ২০২৬-এ...