গাজীপুরে পুকুরে জাল ফেলতেই উঠে এলো ‘ককটেল’ ভর্তি ব্যাগ

Date:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পুকুরে মাছ ব্যবসায়ীদের ফেলা জালে ‘ককটেল’ ভর্তি ব্যাগ উঠে এসেছে।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মাওনা বাজার এলাকায় পিয়ার আলী কলেজের পেছন দিকের পুকুরে ককটেলগুলো পাওয়া যায়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কলেজের একজন শিক্ষক জানিয়েছেন, ওই পুকুরটি জাহাঙ্গীর নামে এক মাছ ব্যবসায়ীকে লিজ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সকালে জাল ফেলে মাছ ধরার সময় ককটেল ভর্তি ব্যাগ পাওয়া যায়।

নাছির বলেন, ‘ব্যাগের ভেতরে আটটি ককটেল ছিল। সেনাবাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল, উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।’

Popular

More like this
Related

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভা চলছে

চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়েছে। এই...

ঢাকায় মুক্ত বাতাসে শরীরচর্চা: সুস্বাস্থ্য নাকি স্বাস্থ্যঝুঁকি?

সুস্বাস্থ্যের কথা ভাবলেই সবার আগে মনে আসে সকালের নির্মল...

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে...

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জামায়াতে ইসলামীর আমির...