সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২

Date:

সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস দয়ামীর মাদ্রাসার সামনে শ্যামলী পরিবহনের একটি বাসকে সামনে থেকে ধাক্কা দেয় এবং এনা পরিবহনের পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের বাসচালক ও তার সহকারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Popular

More like this
Related

বিএনপি ক্ষমতায় গেলে শান্তি ও নিরাপত্তা আসবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল...

‘নো সার্ভিস, নো বিল’, ‘মিনি-হাসপাতাল’ ও উদ্যোক্তাদের জন্য যে পরিকল্পনা তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার প্রকাশ করেছেন...

প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত...

‘অভ্যুত্থানের পরে একটি শ্রেণি এককভাবে ক্ষমতার রঙিন স্বপ্ন দেখছে’

জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার...