রায়েরবাজারে সেনাবাহিনীর অভিযানে সিটি রুবেলসহ গ্রেপ্তার ১১

Date:

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০ মামলার আসামি রুবেল ওরফে সিটি রুবেলসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান চালানো হয়। ওই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় অভিযান।

গ্রেপ্তাররা হলেন—১০ মামলার আসামি রুবেল ওরফে সিটি রুবেল (৪০), জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, ‘রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।’

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

Popular

More like this
Related

রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে মিয়ানমারের উপস্থাপনকে বাংলাদেশের ‘প্রত্যাখান’

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের 'বাঙালি' বলে মিয়ানমারের উপস্থাপনকে...

শহর থেকে গ্রাম, ভোটারের দুয়ারে প্রার্থীদের প্রচার

নির্বাচনী প্রচারের প্রথম সপ্তাহ শেষে গতকাল শুক্রবার বড় রাজনৈতিক...

ফরিদপুরে অস্ত্র তৈরির ওয়ার্কশপে যৌথ বাহিনীর অভিযান, মিস্ত্রি গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি ওয়ার্কশপের সন্ধান পেয়ে...

উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির

জামায়াত ও ১০ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে...