চট্টগ্রামে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

Date:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই ঘটনায় তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে দুপুর পৌনে ১ টার দিকে মা ও মেয়েকে খাল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মা চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মৃত শিশুটির নাম রাইশা (৮)। তার মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (৩২)। তারা উপজেলার চাতরী এলাকার বাসিন্দা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনাইদ চৌধুরী বলেন, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে জান্নাতুলের পরিবারে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, মা মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তবে গুরুতর অসুস্থ থাকায় এখনো জান্নাতুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানান ওসি।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল ফেরদৌসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Popular

More like this
Related

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে...

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির...

পরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর...

‘রোকেয়া সরণি’ জুড়ে ভোটের হাওয়া: ঢাকা-১৫-তে কে জিতবেন

রাজধানীর মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রেজওয়ানা ইসলাম বড় হয়েছেন এ...