বিমানের পরিচালনা পর্ষদে খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও আখতার আহমদ

Date:

রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গেজেট অনুযায়ী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গেজেটে বলা হয়েছে, জনস্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এর আগে সরকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও আখতার আহমদকে বিমানের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, অন্তর্বর্তী সরকারের একাধিক এজেন্ডা থাকতে পারে, যার মধ্যে বোয়িংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই প্রতিষ্ঠান থেকে বিমান নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে।’

Popular

More like this
Related

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে...

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির...

পরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর...

‘রোকেয়া সরণি’ জুড়ে ভোটের হাওয়া: ঢাকা-১৫-তে কে জিতবেন

রাজধানীর মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রেজওয়ানা ইসলাম বড় হয়েছেন এ...