এনসিপি নেতার ওপর হামলার চেষ্টা, যুবক গ্রেপ্তার

Date:

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে আল আমীন ওরফে আক্কা-বাক্কা আলামিনকে (২৪) গ্রেপ্তার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃত আক্কা-বাক্কা আলামিন গাইবান্ধা সদরের সিদ্দিকের ছেলে। তিনি কাশিপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ এলাকার বাঁশমুলি এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

আনোয়ার হোসেন জানান, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এবং কার নির্দেশে সে এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ঘটনার সূত্রপাত হয় গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাঁশমুলি এলাকায়। এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন গণভোটের জন্য গণসংযোগ করছিলেন। এ সময় ধস্তাধস্তিতে দলের অন্তত দুই কর্মী আহত হন।

আল-আমিন ফোনে বলেন, আমি ৪০ থেকে ৫০ জন কর্মী নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে হেঁটে হেঁটে মতবিনিময় করছিলাম। এক পর্যায়ে এক তরুণ আমাদের অনুসরণ করতে থাকে। সন্দেহ হলে তাকে থামিয়ে তল্লাশি করা হয়।

তিনি আরও বলেন, এসময় তার জামার ভেতর একটি চাপাতি পাওয়া যায়। ওই ছেলে জানায়, এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। মুহূর্তের মধ্যে ওই ছেলের সঙ্গে আরও কিছু লোক জড়ো হয়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে।

Popular

More like this
Related

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করার অভিযোগে...

নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় ব্যবস্থাপক গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টন এলাকার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় স্কুলটির...

পরস্পরকে ‘আঘাত’ না করার আহ্বান জামায়াত আমিরের

দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর...

‘রোকেয়া সরণি’ জুড়ে ভোটের হাওয়া: ঢাকা-১৫-তে কে জিতবেন

রাজধানীর মিরপুর-১৩ এলাকার বাসিন্দা রেজওয়ানা ইসলাম বড় হয়েছেন এ...