‘কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে’

Date:

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোটে দলমতের ঊর্ধ্বে থেকে একটি ত্রুটিবিহীন নির্বাচন উপহার দিতে হবে।

আজ বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে গত বছরের ডিসেম্বরের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘিত হলে প্রার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবাই যেন আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করেন, সে বিষয়ে নজর রাখতে হবে।’

‘এছাড়া কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠন যেন নির্বাচনী পরিবেশ বিনষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। কোনো ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করতে না পারে সে বিষয়ে নজর রাখতে হবে,’ যোগ করেন তিনি।

‘আসন্ন নির্বাচন ইতিহাসের অংশ হয়ে থাকবে’ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে যেন কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ না ওঠে সে বিষয়ে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকতে হবে।

এসময় নির্বাচন উপলক্ষে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার আসন্ন নির্বাচন উপলক্ষে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দায়িত্বপ্রাপ্ত সব পুলিশ সদস্যকে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে দায়িত্ব পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Popular

More like this
Related

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে পড়ে পথশিশুর মৃত্যু

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায়...

সরকারি চাকরিজীবীদের বেতন ১০৫ থেকে ১৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব

নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন ১০৫ থেকে ১৪২ শতাংশ...

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ...