মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

Date:

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বারিয়ারহাট পৌরবাজারের পাশে ধুমঘাট সেতু এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন বিভাগের একটি চেকপোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত আড়াইটার দিকে বন বিভাগের একটি তল্লাশি চৌকিতে সড়কের পাশে কাঠবোঝাই ট্রাক থেমে ছিল। সে সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন যাত্রী নিহত হন। তারা হলেন—নাফিস আহমেদ (১৬), সাবিকুন নাহার (২৫) ও মিন্টু মিয়া (২৬)।

জাকারিয়া আরও জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এছাড়া, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। নাফিস আহমেদের পরিবার এ ঘটনায় মামলা করার পরিকল্পনা করছে।

Popular

More like this
Related

কুমিল্লা-৪: বিএনপির মুন্সীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল...

বরই কিনতে গিয়ে উদ্যোক্তা: এক নারীর জীবন বদলের গল্প

পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের নাম অনেকের কাছেই অপরিচিত।...

‘হ্যাঁ’ প্রচারণা চালাতে পারে এই সরকার: বদিউল আলম মজুমদার

বর্তমান অন্তর্বর্তী সরকার গণভোটে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোটের জন্য...

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু...