রাঙ্গামাটির দুর্গম ২০ ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পরিবহন হবে হেলিকপ্টারে

Date:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২১৩ ভোটকেন্দ্রের মধ্যে ২০টি দুর্গম এলাকায়।

এই দুর্গম কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মীদের আনা-নেওয়া করা হবে হেলিকপ্টারে।

রাঙ্গামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, এসব ভোটকেন্দ্রের বেশিরভাগ মোবাইল নেটওয়ার্কের বাইরে হওয়ায় ভোটের ফল পেতেও দেরি হয়।

নির্বাচন অফিস জানায়, রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে দুটি পৌরসভা ও ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ২৬৭। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০, নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ ও হিজরা ২ জন। 

দুর্গম ২০টি ভোটকেন্দ্রের মধ্যে বাঘাইছড়িতে ৬টি, বরকল উপজেলায় ২টি, জুড়াছড়িতে ৭টি ও বিলাইছড়িতে ৫টি।

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘গতবারের চেয়ে এবার দুটি কেন্দ্র বেড়ে ২০টি হয়েছে। এসব দুর্গম ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামসহ সংশ্লিষ্ট জনবল হেলিকপ্টারে আনা-নেওয়া করা হবে।’

Popular

More like this
Related

কুমিল্লা-৪: বিএনপির মুন্সীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল...

বরই কিনতে গিয়ে উদ্যোক্তা: এক নারীর জীবন বদলের গল্প

পটুয়াখালীর মরিচবুনিয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের নাম অনেকের কাছেই অপরিচিত।...

‘হ্যাঁ’ প্রচারণা চালাতে পারে এই সরকার: বদিউল আলম মজুমদার

বর্তমান অন্তর্বর্তী সরকার গণভোটে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোটের জন্য...

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ষষ্ঠ তলায় শিশু...