আদালত অবমাননার অভিযোগে ইসিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

Date:

আদালত অবমাননার অভিযোগে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। 

আজ বৃহস্পতিবার দলটির সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় ৪ মাস আগে উচ্চ আদালত রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিবন্ধন দিতে ইসিকে আদেশ দেন। কিন্তু সে আদেশের অবমাননা করে ইসি গড়িমসি করে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আগামী নির্বাচন এবং রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার ব্যবস্থা করছে। তারা আদালতের সুস্পষ্ট রায়ের বিকৃত ব্যাখ্যা করছে। রায়ের ব্যাখ্যা-সংক্রান্ত বিতর্ক দূর করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে মতামত নেওয়ার প্রস্তাব দেয় রাষ্ট্র সংস্কার আন্দোলন। সে প্রস্তাবও আমলে নেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনে মামলা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন করতে রিট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

Popular

More like this
Related

জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে সংগঠিত রাজনৈতিক...

ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: ইসিকে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে নির্বাচনী...

মার্কিন অভিবাসী ভিসা ইস্যুতে কৌশল ঠিক করবে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা প্রক্রিয়া...

চট্টগ্রামে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি খাল থেকে এক শিশুর মরদেহ...