কারওয়ানবাজারে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

Date:

রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত মুসাব্বীর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

আজ বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কাজী নজরুল অ্যাভিনিউয়ে স্টার হোটেলের কাছে তাকে গুলি করে দুর্বত্তরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (তেজগাঁও জোন) ফজলুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্বৃত্তরা মুসাব্বীর ও আরেকজনকে গুলি করে বলে জানান তিনি।

গুলিবিদ্ধ মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

অপর গুলিবিদ্ধ সুফিয়ান ব্যাপারী মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Popular

More like this
Related

আমাদের রেকর্ড কথা বলবে: আল জাজিরাকে শফিকুল আলম

নির্বাচনের আগে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল...

হাদি হত্যা: কাল সারাদেশে বিক্ষোভের ডাক ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারা...

জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা...

উপাচার্য ও উপ-উপাচার্যদের পদত্যাগ দাবিতে চবি ছাত্রদলের অবস্থান কর্মসূচি

নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য...