কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

Date:

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রিফাতকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের ভাড়াটিয়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চার মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটা এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। 

তবে মাঝে মধ্যেই তাদের সাথে ঝগড়া বিবাদ হতো। রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে বসে কান্না করছিলেন স্বামী রিফাত।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে আজ সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল  মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Popular

More like this
Related

ডিবি পরিচয়ে স্বর্ণ লুট: বার্মা সাইফুল ও সহযোগীর ৩ দিনের রিমান্ড

ডিবি পুলিশ পরিচয়ে ৭ কোটি টাকার ৩৫টি স্বর্ণবার লুটের...

চাঁদপুরে খড়ের গাদা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ফসলি জমির খড়ের গাদা...

ছাত্রীকে নিয়ে সুপারের পালানোর ঘটনায় মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসা...

নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে: বিজিবি

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় টহল জোরদার...