‘অনুমোদন ছাড়া পর্যবেক্ষক পাঠায় না জাতিসংঘ’

Date:

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। 

গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। 

ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ৩টি প্রশ্ন করেন সাংবাদিকরা।

প্রথম প্রশ্নে বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা জানতে চাওয়া হয়।

জবাবে দুজারিক বলেন, ‘না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট বা অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না।’

তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে বলে জানান। বাংলাদেশে এ ধরনের কোনো সহায়তা দেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে এখনো অবগত নন দুজারিক। বলেন, ‘প্রয়োজন হলে আমি আপনাদের জেনে জানাতে পারি।’

দ্বিতীয় প্রশ্নে ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কীভাবে দেখছে জাতিসংঘ, তা জানতে চাওয়া হয়। 

মুখপাত্র বলেন, ‘আমি সংবাদ বিশ্লেষণ করি না; খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও অবাধ মতপ্রকাশে সহায়তা দিয়ে থাকি।’

এছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। 

মুখপাত্র বলেন, ‘তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

Popular

More like this
Related

তরুণদের কেমন বাংলাদেশ দেওয়া হবে, তার সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার...

ডিবি পরিচয়ে স্বর্ণ লুট: বার্মা সাইফুল ও সহযোগীর ৩ দিনের রিমান্ড

ডিবি পুলিশ পরিচয়ে ৭ কোটি টাকার ৩৫টি স্বর্ণবার লুটের...

চাঁদপুরে খড়ের গাদা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি ফসলি জমির খড়ের গাদা...

ছাত্রীকে নিয়ে সুপারের পালানোর ঘটনায় মাদ্রাসায় অগ্নিসংযোগ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে নিয়ে মাদ্রাসা...