খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর

Date:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তা হস্তান্তর করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

Popular

More like this
Related

সাকরাইন উৎসব: পুরান ঢাকার ঘুড়ির বাজারে ভিড়

পুরান ঢাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী সাকরাইন বা পৌষ সংক্রান্তি...

অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযান চলাকালে আটক বিএনপি নেতার...

নির্বাচন কমিশন অভিমুখে ‘জুলাই ঐক্যের’ পদযাত্রা

জাতীয় পার্টি, ১৪ দলীয় জোট ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের...

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০২৪ সালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব...