নির্বাচন ও গণভোটের তফসিল চ্যালেঞ্জ করে রিট

Date:

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট করেন।

রিটে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল স্থগিত চাওয়া হয়েছে। আবেদনে বলা হয়েছে, সংবিধান ও আইন অনুযায়ী বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব নয়। রিটে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। তাই এই সরকারের অধীনে নির্বাচন ও গণভোট হতে পারে না। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে রিটটির শুনানি হতে পারে।

Popular

More like this
Related

সরকার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার লুট...

মানিকগঞ্জে হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার...

আমলাতন্ত্রের একাংশের কাছে অন্তর্বর্তী সরকারের নতি স্বীকার, প্রকৃত সংস্কার লক্ষ্যভ্রষ্ট: টিআইবি

নজিরবিহীন ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী চোরতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের যে...

জিআইজেএনের তালিকায় ডেইলি স্টারের ২ অনুসন্ধানী প্রতিবেদন

গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের (জিআইজেএন) ২০২৫ সালের শীর্ষ প্রতিবেদনে...