টক-শো, ফেসবুক ও ইউটিউব থেকে ফুয়াদের আয় ৩ লাখ ২৬ হাজার টাকা

Date:

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার টাকা। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার টাকা তিনি আয় করেন টিভি টক-শো, ইউটিউব ও ফেসবুক থেকে। ফুয়াদের হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনের প্রার্থী ফুয়াদ। তাকে সমর্থন দিয়ে এই আসনে প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী।

ফুয়াদের হলফনামা পর্যালোচনায় দেখা যায়, তার বার্ষিক আয় ৭ লাখ ৪১ হাজার ৬০২ টাকা। এর মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা তিনি আইনজীবী হিসেবে চেম্বার থেকে বছরে সম্মানী পান। বাকি ৩ লাখ ২৬ হাজার টাকা তিনি টিভি টক-শো, ইউটিউব ও ফেসবুক থেকে আয় করেন।

ফুয়াদের নগদ ২ লাখ টাকা ও স্ত্রীর ৫০ হাজার টাকা আছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর বাইরে ব্যাংকে ফুয়াদের সাড়ে তিন লাখ টাকা ও স্ত্রীর ১৮ হাজার টাকা সঞ্চয় রয়েছে।

আয়কর রিটার্নে ফুয়াদ সম্পদ দেখিয়েছেন ৫ লাখ ৯১ হাজার ২৮৪ টাকার। ২০২৫-২৬ করবর্ষে আয়কর দিয়েছেন ২০ হাজার ৭৭৩ টাকা।

ফুয়াদ পেশা দেখিয়েছেন আইনজীবী ও তার স্ত্রীর গৃহিণী। এবি পার্টির সাধারণ সম্পাদক ও তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ দেখানো হয়েছে ৭ লাখ টাকা।

 

Popular

More like this
Related

রাঙ্গামাটিতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে

রাঙ্গামাটিতে গ্যাস সংকটে শহরের একমাত্র যাতায়াতের মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা...

ভোটে ভুয়া তথ্য রোধে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অপপ্রচার ও...

বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিএনপি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে বারবার...

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,...