তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছ থেকে ২ সন্দেহভাজন আটক

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনের কাছে থেকে সন্দেহজনক গতিবিধির কারণে দুইজনকে আটক করেছেন পুলিশ ও সিএসএফের সদস্যরা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দ্য ডেইলি স্টারকে জানান, ৪৬ বছর বয়সী মো. রুহুল আমিনকে আজ রোববার সকালে তারেক রহমানের বাসভবন ও আশপাশে থাকা যানবাহনের বিভিন্ন দিক থেকে ছবি তুলতে দেখা যায়।

তিনি জানান, তার কর্মকাণ্ডে সন্দেহ হলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আটক করে।

রুহুল আমিন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে জানান ওসি রাকিবুল।

রুহুল আমিনকে আটকের কিছুক্ষণ পর একই এলাকা থেকে মো. ওমর ফারুক নামে আরেকজনকে আটক করা হয়। তাকে তল্লাশি করে গাঁজার দুটি ছোট প্যাকেট উদ্ধার করা হয়েছে।

Popular

More like this
Related

ইসিতে তৃতীয় দিনে আপিল শুনানি: প্রথম অধিবেশনে বৈধ ১৫, বাতিল ৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে...

অস্ত্রোপচারেও হুজাইফার মাথা থেকে গুলি বের করা যায়নি

মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি...

আত্রাই নদী থেকে ২ মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদীতে ভাসতে থাকা দুই অজ্ঞাত যুবকের...

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে মিস্টার আলী (২৫) নামে...