খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন নারীরা

Date:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় পরিবারের নারী সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্টজনেরা অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে অংশ নেন তারা।

এর আগে, আজ বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বেলা ৩টা বেজে ২ মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক খালেদা জিয়ার জানাজা পড়ান।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও অন্যরা।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজাস্থলে উপস্থিত হয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তার ছেলে তারেক রহমান।

Popular

More like this
Related

শরীয়তপুরে বোমা বিস্ফোরণে নিহত বেড়ে ২

শরীয়তপুরের জাজিরায় টিনের ঘরে বোমা বিস্ফোরণে আহত নবীন হাসপাতালে...

আদালত অবমাননার অভিযোগে ইসিকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আইনি নোটিশ

আদালত অবমাননার অভিযোগে নির্বাচন কমিশনকে (ইসি) আইনি নোটিশ পাঠিয়েছে...

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

সুপ্রিম কোর্টের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে...

চ্যালেঞ্জ কাটিয়ে ১২ শতাংশ বেড়েছে জনশক্তি রপ্তানি

বৈশ্বিক নানা বিধিনিষেধ, অভিবাসন ব্যয় বৃদ্ধি এবং কর্মীদের নিরাপত্তা...