এস জয়শঙ্কর ও সরদার আইয়াজ সাদিক ঢাকায়, সাক্ষাত করলেন তারেক রহমানের সঙ্গে

Date:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

ইতোমধ্যে তারা দুজন জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন।

এ বিষয়ে বিএনপির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত।

আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

বিএনপির ফেসবুক পেজে আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধি দল।

দুপুরে জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

Popular

More like this
Related

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা মীর আরশাদুল হক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল...

মাগুরায় চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ

মাগুরায় গরু চুরির অপবাদ দিয়ে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ...

নির্বাচনী দায়িত্বে ৮-১৪ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী...

চট্টগ্রামের হাসপাতালে খতনার সময় ৭ বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের বহদ্দারহাটের একটি বেসরকারি হাসপাতালে খতনা করানোর সময় ৭...