আধিপত্যবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার অবদান জাতি স্মরণ রাখবে: জামায়াত আমির

Date:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ মঙ্গলবার এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

শফিকুর রহমান আরও বলেন, খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব ও দৃঢ় রাজনৈতিক অবস্থানের কারণে তিনি রাজনৈতিক অঙ্গনে একটি স্বতন্ত্র পরিচয় রেখে গেছেন। আধিপত্যবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

জামায়াতে আমির খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেন। তার সব ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসে স্থান দেন—সেই প্রার্থনা করেন শফিকুর রহমান। সেইসঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য দোয়া করেন।

Popular

More like this
Related

হাদি হত্যা মামলায় ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭...

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার...

সারজিস আলমের রিটার্নে ২৮ লাখ টাকা আয়, হলফনামায় ৯ লাখ

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল...

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার নামে...