ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

Date:

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সোলায়মান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, ‘আজ সন্ধ্যা ৬টা থেকে কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে সারাদেশের কোনো নদীবন্দর থেকেই লঞ্চ বা অন্যান্য নৌযান চলাচল করছে না।’

ঘন কুয়াশায় দেশের বিভিন্ন স্থানে নৌপথে একের পর এক দুর্ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোসহ একাধিক নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ২০ আহত হয়েছেন।

Popular

More like this
Related

খেলাপি ঋণের কারণে ৮২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ঋণখেলাপি হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া...

‘জুলাই যোদ্ধা’ তাহরিমা ২ দিনের রিমান্ডে

'জুলাই যোদ্ধা' পরিচয় দেওয়া তাহরিমা জামান সুরভীর দুই দিনের...

রাঘাটি শিরনি: ১২ বছর ধরে চলা সাম্য ও সম্প্রীতির ভোজ

কোনও অতিথি তালিকা নেই, নেই ভিআইপি আসন কিংবা কোনও...

সাত বছরে আমীর খসরুর আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু...