হাদির কবর জিয়ারতসহ তারেক রহমানের আজ যত কর্মসূচি

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার সকাল ১১টার দিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। 

পরে তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। সেখান থেকে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন।

বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমানের এই কর্মসূচি জানানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থানের মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। 

উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। এরপর থেকে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

Popular

More like this
Related

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, ‘ফলস বুকিং’ নিষিদ্ধ

দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসায় সুশাসন নিশ্চিত, টিকিটের কৃত্রিম সংকট...

মান্না, আজাদসহ ৩৪ জনের মনোনয়নপত্র বাতিল

যাচাই-বাছাইয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জামায়াতে...

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে ৪ ফ্লাইট গেল কলকাতায়, একটি ব্যাংককে

ঘন কুয়াশার কারণে নামতে না পারায় ঢাকার হযরত শাহজালাল...

তথ্যে গরমিল, বগুড়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল

হলফনামার তথ্যে গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী...