মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: অ্যাডভেঞ্চার-৯ ঝালকাঠিতে জব্দ, ৪ কেবিন বয় আটক

Date:

চাঁদপুরের মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনার পর ঝালকাঠিতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জব্দ করেছে নৌ-পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের ৪ কেবিন বয়কে আটক করা হয়েছে। 

নৌ-পুলিশের বরিশালের পুলিশ সুপার এস এম নাজমুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি টার্মিনালে নোঙ্গর করলে জব্দ করা হয়। লঞ্চের চালক, সুপারভাইজারসহ বাকিরা আগেই পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের জন্য ৪ কেবিন বয়কে ঝালকাঠি সদর থানায় নেওয়া হয়েছে। 

লঞ্চটির বিরুদ্ধে চাঁদপুরে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সঙ্গে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় আহত হন ১৫ জন।

ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল।

দিক নির্ণয় করতে না পেরে লঞ্চটি ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটিকে সজোরে ধাক্কা দেয়।

Popular

More like this
Related

নিস্তব্ধ ‘ফিরোজা’

ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের যে বাসাটিতে জিয়াউর রহমান...

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বিমানের

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান...

৬ বছরে রুমিন ফারহানার বার্ষিক আয় ৪ লাখ থেকে বেড়ে ৯৭ লাখ টাকা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার ঘোষিত আয় ও...

এইচএসসি পাস লেখক-গবেষক সারোয়ার তুষারের বছরে আয় ৩.৪ লাখ টাকা

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে মনোনয়নপত্র...