দেশের ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন বিরল: ফখরুল

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা প্রসঙ্গে দেশের ইতিহাসে এমন রাজকীয় প্রত্যাবর্তন বিরল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলানগরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের যে তরুণ নেতা, সম্ভাবনাময় নেতা এবং যাকে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী বলে মনে করছেন, তারেক রহমান গতকাল দেশে ফিরে এসেছেন এবং ফিরে এসেছেন একটা রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাকে সংবর্ধনা জানিয়েছে, সমগ্র বাংলাদেশ আনন্দিত হয়েছে, উৎসাহিত হয়েছে, জনগণ তাদের প্রাণপ্রিয় নেতাকে ফিরে পেয়েছে।’

‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সংবর্ধনা খুব কম নেতার পক্ষে পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে। যেটা তিনি গতকাল জনগণের কাছে তুলে ধরেছেন যে, তার একটি পরিকল্পনা আছে। অর্থাৎ জনগণের উন্নয়নের জন্য, বাংলাদেশকে একটি সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটি পরিকল্পনা নিয়ে এসেছেন। সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে বাস্তবায়ন করবেন,’ যোগ করেন তিনি।

ফখরুল আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এলো এবং বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করল। আমরা সবাই—বাংলাদেশে শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রকামী মানুষ আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য।’

Popular

More like this
Related

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে...

নিস্তব্ধ ‘ফিরোজা’

ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের যে বাসাটিতে জিয়াউর রহমান...

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বিমানের

বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান...

৬ বছরে রুমিন ফারহানার বার্ষিক আয় ৪ লাখ থেকে বেড়ে ৯৭ লাখ টাকা

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার ঘোষিত আয় ও...