গুলশানের বাসায় ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান

Date:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। আজ দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ও চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) পাহারায় তারা গুলশানের ১৯৬ নম্বর সড়কের বাসায় পৌঁছান।

এর আগে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময়ের যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪১ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নামার পর বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তিনি দলীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কয়েকজনকে জড়িয়ে ধরেন। উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। ফোন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন তিনি। এর পর তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে যাত্রা করেন।

Popular

More like this
Related

ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে ও...

ফার্মগেটে ত্রুটিপূর্ণ নকশার কারণে বিয়ারিং প্যাড খুলে যায়: তদন্ত প্রতিবেদন

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি খুঁজে...

এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় বিটিআরসি ভবনে ভাঙচুর

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর...

সুন্দরবনে নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার...