তারেক রহমানকে একনজর দেখতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড়

Date:

গণসংবর্ধনা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তাকে একনজর দেখার অপেক্ষায় জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত জনসমাবেশ শেষে তারেক রহমান মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় এক মাস ধরে বেসরকারি এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ দুপুর প্রায় ২টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বাইরে সড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থকেরা।

বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতালের সামনের সড়কে চলাচল সীমিত করা হয়েছে। শুধু রোগী ও অনুমোদিত যানবাহনকেই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন থাকতে দেখা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ফ্লাইট থেকে নামেন তারা।

উল্লেখ্য, ২০০৭ সালে ওয়ান-ইলেভেন তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। এক বছর কারাভোগের পর ২০০৮ সালে চিকিৎসার জন্য স্ত্রী ও মেয়েকে নিয়ে লন্ডনে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।

Popular

More like this
Related

ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে ও...

ফার্মগেটে ত্রুটিপূর্ণ নকশার কারণে বিয়ারিং প্যাড খুলে যায়: তদন্ত প্রতিবেদন

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি খুঁজে...

এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় বিটিআরসি ভবনে ভাঙচুর

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর...

সুন্দরবনে নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার...