বড়দিনে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়

Date:

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেশের খ্রিস্টান সম্প্রদায়সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সহকারী সচিব ছাব্বির আহমেদ আকুঞ্জির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও বঙ্গভবনে দেশের খ্রিস্টান সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি।

এসময় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি চিরকাল অটুট রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Popular

More like this
Related

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল...

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে...

শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাত, পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে...

খালেদা জিয়ার জানাজাস্থলে জড়ো হচ্ছে মানুষ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ...