প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ

Date:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।

আজ বুধবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

সাবেক পুলিশ মহাপরিদর্শক খোদা বকশ চৌধুরীকে ২০২৪ সালের ১০ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Popular

More like this
Related

এস জয়শঙ্কর ও সরদার আইয়াজ সাদিক ঢাকায়, সাক্ষাত করলেন তারেক রহমানের সঙ্গে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ...

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসেছেন প্রধান উপদেষ্টা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ...

ছবিতে খালেদা জিয়ার জীবন

বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও প্রভাবশালী অধ্যায়ের নাম খালেদা...

নির্বাচনের আগে ৬ সচিব পদে পরিবর্তন

জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তত ছয়জন সচিব অবসরে যাচ্ছেন।...