‘হাত না মেলানো হাস্যকর’, ভারতীয় দলের আচরণের কড়া সমালোচনায় মাঞ্জরেকার

Date:

অনেক নাটকীয়তার পর বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে ফের আলোচনায় গত এশিয়া কাপের ‘হাত না মেলানো’ ইস্যু। এবারও খেলোয়াড়রা হাত মেলাবেন কিনা, সেই রহস্য ভাঙেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের শুরু করা এই আচরণের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তাঁর মতে, এটা হাস্যকর এবং তাঁদের দেশের সঙ্গে বেমানান।

 

গত বছর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছালে তার আঁচ লাগে এশিয়া কাপেও। পাকিস্তানের সঙ্গে তিনবার দেখা হলেও ভারতীয় দল ম্যাচ শেষে করমর্দন না করেই মাঠ ত্যাগ করে। প্রতিবাদে একবার এশিয়া কাপের ম্যাচ বয়কটের হুমকিও দেওয়া হয়েছিল। যদিও শেষ পর্যন্ত তারা দেরিতে মাঠে গিয়ে খেলায় অংশ নেয়।

This ‘no shaking hands’ is such a silly thing that India has started. It’s unbecoming of a nation like ours. Either play properly within the spirit of the game or don’t play at all.

— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) February 15, 2026

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ। ম্যাচের আগের দিন সূর্যকুমারকে হাত মেলানো প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি পরিষ্কার করেননি। তিনি বলেন, ‘মাত্র তো আর কটা ঘণ্টা, ম্যাচেই দেখতে পাবেন। আমরা এখানে ক্রিকেট খেলতে, খেতে ও ঘুমাতে এসেছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাঞ্জরেকার পোস্ট করে ভারতীয় দলকে এক হাত নিয়েছেন। তাঁর মতে, খেলতে নামলে হাত মেলাতে হবে, নতুবা খেলা বন্ধ রাখতে হবে। তিনি বলেন, ‘এই “হাত না মেলানো” বিষয়টা খুবই হাস্যকর একটি জিনিস যা ভারত শুরু করেছে। আমাদের মতো একটি দেশের জন্য এটি মানানসই নয়। হয় খেলার স্পিরিট বজায় রেখে ঠিকঠাক খেলুন, নয়তো একেবারেই খেলবেন না।’

 

Popular

More like this
Related

বাবাকে হত্যার পর অস্ত্রসহ থানায় হাজির ছেলে

রংপুরে বাবাকে জবাই করে হত্যার পর অস্ত্রসহ অভিযুক্ত ছেলের...

একুশে বইমেলা ও কিছু প্রশ্ন

চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক অনন্য...

ধর্ষণ, হত্যা ও নির্যাতন বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিতে শিশুরা: গবেষণা

ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা বাড়ায় বাংলাদেশে শিশুদের নিরাপত্তা...

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোট করে নির্বাচন করবে এনসিপি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে জামায়াতে ইসলামীসহ ৮ দলের...