ইনজুরি, বিতর্ক আর চাপের মধ্যেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে শিরোপা অভিযানে আনাম্র আগে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। প্রতিকূল প্রস্তুতি, ইনজুরি সংকট আর দল গঠন নিয়ে বিতর্ক, সবকিছুর মাঝেও দলের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি সোজাসাপ্টা বার্তা দিয়েছেন সতীর্থদের উদ্দেশে, ‘কাজটা শেষ করেই মাঠ ছাড়তে হবে।’

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার আগে মার্শ জানিয়ে দিয়েছেন, পরিস্থিতি যেমনই হোক, মানিয়ে নিয়েই ম্যাচ জেতার মানসিকতা নিয়েই নামবে অস্ট্রেলিয়া।

২০২১ সালের চ্যাম্পিয়নরা বিশ্বকাপের আগে পাকিস্তানের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে এসেছে, তার ওপর ইনজুরিতে ছিটকে গেছেন দুই প্রধান পেস অস্ত্র প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। আলোচনার জন্ম দিয়েছে নির্বাচকরাও, স্পিনের বিপক্ষে অন্যতম সেরা ব্যাটসম্যান এবং ফর্মে থাকা স্টিভ স্মিথকে দলেই রাখা হয়নি। সব মিলিয়ে কঠিন বাস্তবতার মাঝেই বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্পিন সহায়ক কন্ডিশনের ইঙ্গিত মিলছে। সেখানেই আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে মার্শ স্পষ্ট করে জানালেন ব্যাটসম্যানদের মূল দর্শন ইতিবাচক ক্রিকেট, পরিষ্কার পরিকল্পনা আর পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া।

তার ভাষায়, “আমরা চাই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে। এই কন্ডিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে খেলবো, সেটা পরিষ্কারভাবে জানা এবং সামনে যা আসবে, সেটাকেই খেলতে শেখা। ‘অ্যাডাপ্টেবিলিটি’ মানে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, এই শব্দটাই আমাদের টিম মিটিংয়ে বারবার এসেছে। যাই আসুক, সেটার সঙ্গে খাপ খাইয়ে কাজটা শেষ করাই আমাদের লক্ষ্য।”

দল নির্বাচনের দিক থেকেও আপডেট দিয়েছেন মার্শ। ইনজুরি কাটিয়ে ফাস্ট বোলার নাথান এলিস দলে ফিরলেও আয়ারল্যান্ড ম্যাচে খেলছেন না বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড। কামিন্সের বদলি হিসেবে শেষ মুহূর্তে দলে আসা বেন ডয়ারশুইস এবং তরুণ পেসার জেভিয়ার বার্টলেটকে নিয়ে গড়া তুলনামূলক অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েও চিন্তিত নন অধিনায়ক। বরং আস্থা রেখেছেন দলের গভীরতার ওপর।

মার্শের মতে, গত এক বছরে ১৮ থেকে ২০ জন খেলোয়াড়কে ঘুরিয়ে-ফিরিয়ে ম্যাচ খেলানোর মাধ্যমে একটি প্রস্তুত স্কোয়াড তৈরি করেছে অস্ট্রেলিয়া। “তারা সবাই বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। কেউ হয়তো খুব বেশি ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়ার হয়ে, কিন্তু প্রত্যেকেই প্রচুর ক্রিকেট খেলেছে। আমরা আত্মবিশ্বাসী, ওরা মাঠে নেমে আমাদের জন্য কাজটা ঠিকই করে দেখাতে পারবে।”
 

Popular

More like this
Related

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকারের রাশেদ

বিএনপিতে যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।...

চাঁদপুরে মুদি দোকানে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহার বাজারে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডে...

৩ জেলায় পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ৩১

ঘন কুয়াশায় টাঙ্গাইল ও মুন্সীগঞ্জে দুর্ঘটনার মুখে পড়েছে তিনটি...

কেরাণীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের পর রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু জব্দ, আটক ৩

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।...