‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

Date:

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার ডেইলি স্টার ভবন পরিদর্শনকালে এ দাবি জানান তিনি।

এসময় ড. কামাল সাংবাদিকদের বলেন, ‘এই দুটি গণমাধ্যমে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো ব্যক্তিরা গণবিরোধী শক্তি, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।  তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘এই দুটি গণমাধ্যম বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার এদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।’

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসময় তার সঙ্গে ছিলেন।

Popular

More like this
Related

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্র আরও সুসংহত করবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন,...

রাজবাড়ীতে গণপিটুনিতে নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

রাজবাড়ীর পাংশা উপজেলায় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি...

হাতিয়ায় চর দখলে গোলাগুলির ঘটনায় আরও ১ জনের মরদেহ উদ্ধার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখল ও আধিপত্য বিস্তারকে...

১ সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২১

ঢাকাসহ সারা দেশে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ২১...