হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া

Date:

রাজধানীর হাতিরঝিল থানার ওয়ারলেস মোড় এলাকার একটি বাসা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাদের একজন ১০ বছর বয়সী আফরিদা চৌধুরী ও তার এক বছর বয়সী ছোট ভাই ইলহাম চৌধুরী। খাবার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাতিরঝিল থানা পুলিশ ওয়ারলেস মোড়ের ৯১ নং এসএইচএস টাওয়ারের নিচে গ্যারেজে ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে ওই শিশুদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে শনিবার রাতে ওই বাসার নিচে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তবে তাদের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও জানান, শিশুদের বাবা মোসলেহ উদ্দিন চৌধুরী গার্মেন্টসের জিএম আর মা সাইদা জাকাওয়াত আরা গৃহিণী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার মুঘলটুলি এলাকায়। বর্তমানে ওয়ারলেস মোড়ের ওই বাসায় থাকেন তারা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দুই শিশু সন্তানসহ তাদের বাবা-মা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে মেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় রাসমনো হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার মেয়ে শিশুটির মরদেহ বাসায় আনার পর দেখে, ছেলেটিও বমি করা শুরু করেছে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে শিশুটিও।

এসআই বলেন, একই খাবার খেয়ে তাদের বাবা-মাও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে তারা চিকিৎসা শেষে সুস্থ আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবার বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে। তবে ওই খাবার তারা বাসায় রান্না করেছিলেন, নাকি বাইরে থেকে কিনে এনেছিলেন—তা এখনো জানতে পারিনি।

তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া।

Popular

More like this
Related

গাজীপুরে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা গ্রেপ্তার

গাজীপুরে যৌথ অভিযানে নিজেকে 'জুলাই যোদ্ধা' পরিচয় দেওয়া তাহরিমা...

‘বাঘের তাড়া খেয়ে’ লোকালয়ে হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের গভীর অরণ্য ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল একটি হরিণ,...

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরল ‘জেবু’

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন...

গণসংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বের হয়ে একটি লাল-সবুজ বাসে...